বিদ্যুৎ খাতে বকেয়া বিল ৫২ হাজার কোটি ছাড়িয়েছে, ঋণের বোঝা দেড় লাখ কোটি
দেশের বিদ্যুৎ খাতের সামগ্রিক আর্থিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিপুল পরিমাণ বকেয়া বিল এবং ব্যাংক ঋণরোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী জানান, সরকারি, বেসরকারি এবং আমদানিকৃত বিদ্যুৎসহ সব উৎস মিলিয়ে এই বিপুল বকেয়া সৃষ্টি হয়েছে। এর মধ্যে গ্যাস ও জ্বালানি তেলভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া রয়েছে ১৭ হাজার ৩৫৭ দশমিক ৬৮ কোটি টাকা।
এছাড়া, যৌথ উদ্যোগ ও আইপিপি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর কয়লার মূল্য ও ক্যাপাসিটি পেমেন্ট বাবদ বকেয়া দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫২ দশমিক ৯১ কোটি টাকা।
পেট্রোবাংলার কাছে সরকারি ও বেসরকারি কোম্পানির গ্যাস বিল বাবদ বকেয়া রয়েছে ১১ হাজার ৬৩৪ দশমিক ৬ কোটি টাকা। সরকারি কোম্পানির ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ৫ হাজার ৬২৩ দশমিক ৩ কোটি টাকা।
এছাড়া, ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিপরীতে বকেয়া রয়েছে ৩ হাজার ৮৯১ দশমিক ৫৫ কোটি টাকা এবং হুইলিং চার্জ বাবদ বকেয়া ১৯৮ দশমিক ৯৪ কোটি টাকা।
মন্ত্রী আরও জানান, বকেয়া বিলের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোর আর্থিক সক্ষমতার ওপর বড় চাপ তৈরি করেছে ব্যাংক ঋণ। বর্তমানে দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের বিপরীতে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩১১ দশমিক ২৬ কোটি টাকা।
বিশ্লেষকদের মতে, দ্রুত বকেয়া পরিশোধ ও আর্থিক ব্যবস্থাপনায় সংস্কার না আনলে বিদ্যুৎ খাতের ওপর চাপ আরও বাড়তে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন