এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশের নারী হকি দল
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা। প্রথমবারের মতো এশিয়ান গেমসের হকি আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী হকি দল। বিশ্ব ক্রীড়ার অন্যতম বপূর্বকন্ঠ ডেস্ক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা। প্রথমবারের মতো এশিয়ান গেমসের হকি আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী হকি দল। বিশ্ব ক্রীড়ার অন্যতম বড় মাল্টি-স্পোর্টস প্রতিযোগিতা এশিয়ান গেমসে ১৯৭৮ সাল থেকে নিয়মিত অংশ নিলেও এতদিন কেবল পুরুষ দলই হকিতে দেশের প্রতিনিধিত্ব করে এসেছে। সেই ধারায় পরিবর্তন এনে এবার ইতিহাস গড়ল নারীরা।
জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশনের বাছাই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এই কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সেমিফাইনাল নিশ্চিত করে দলটি, যার মধ্য দিয়েই নিশ্চিত হয় এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা। এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক অর্পিতা পালসহ পুরো দল।বাছাই পর্বের নিয়ম অনুযায়ী ছয়টি দল মূল আসরে অংশ নেওয়ার সুযোগ পায়। প্রথম দুই ম্যাচ থেকে চার পয়েন্ট অর্জন করে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ গ্রুপ ম্যাচে মুখোমুখি হয় হংকংয়ের।
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও অসাধারণ প্রত্যাবর্তন করে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই সমতা ফেরানোর পর দ্বিতীয় কোয়ার্টারে গোলশূন্য থাকে দুই দল। তৃতীয় কোয়ার্টারে কনারের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
তিন ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষ দুইয়ের একটি অবস্থান নিশ্চিত করে বাংলাদেশ নারী দল, যা তাদের এশিয়ান গেমসে অংশগ্রহণ নিশ্চিত করে।
প্রথম ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র এবং পরের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়—অভিষেক টুর্নামেন্টেই দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে দলটি। শেষ ম্যাচে হংকংকে হারিয়ে নিশ্চিত হয় কাঙ্ক্ষিত সাফল্য।
বিকেএসপির খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই দল আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বাংলাদেশের নারী হকির ইতিহাসে এই অর্জন এক নতুন অধ্যায়ের সূচনা করল এবং দেশের ক্রীড়াঙ্গনে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করল।

একটি মন্তব্য পোস্ট করুন