[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

জেন্ডার সমতা প্রতিষ্ঠায় পূর্বধলায় আলোচনা সভা

নেত্রকোণার পূর্বধলায় জেন্ডারভিত্তিক কুসংস্কার ও বৈষম্য দূর করে সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় জেন্ডারভিত্তিক কুসংস্কার ও বৈষম্য দূর করে সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে “জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দের সমতায় তারুণ্য সংলাপ” শীর্ষক এ সভার আয়োজন করা হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আরবান-এর যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় “সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান। 

স্বাগত বক্তব্য দেন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবানের কো-অর্ডিনেটর আবুল আরশাদ। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা ও যুব প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে। এসব বৈষম্য দূর করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনকে জেন্ডার সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় “সমতায় তারুণ্য” প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং জেন্ডার সচেতনতা বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন