পূর্বধলায় ৩৬ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৩৬ বোতল ভারতীয় মদসহ আবু সাঈদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৩৬ বোতল ভারতীয় মদসহ আবু সাঈদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কুমুদগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আবু সাঈদ দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার গ্রামের মৃত আবু হানিফের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বুধবার সকালে কুমুদগঞ্জ মোড় এলাকায় অভিযান চালায়।
এ সময় ময়মনসিংহগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে আবু সাঈদকে আটক করা হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন