নেত্রকোণায় ছাত্রদলের নতুন কমিটি: আনন্দ মিছিল ও সমাবেশ
নেত্রকোণায় জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (৫এপ্রিল) বিকেলে জেলা শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (৫এপ্রিল) বিকেলে জেলা শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
জেলা শহরসহ বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা জেলার পুরাতন কালেক্টরেট মাঠ থেকে মিছিলটি বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।পরে সংগঠনের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদার নেতৃত্বে মুক্তারপাড়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সহসভাপতি আলমগীর হোসেন সুমন, তরিকুল ইসলাম সোহাগ, আনোয়ার হোসেন সাগর, আবির হাসান হিমেল এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সদস্য (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) গোলাম রাব্বি প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন