শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

বারহাট্টায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চ্যুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে নেত্রকোণার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।

সংশ্লিষ্টরা জানান, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের আওতায় প্রতিটি শিক্ষার্থীকে প্রতিবছর অন্তত একটি করে গাছ রোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন