শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নেত্রকোণার পূর্বধলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২৬-এর জাতীয় সংসদ সদস্য মানসুরা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে মানসুরা আক্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে এবং গণতান্ত্রিক ধারা সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সে কারণে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে জেলা পরিষদ অডিটোরিয়ামের পরিবর্তে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জনগণের কল্যাণে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, এম. এ. মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, রুহুল আমিন ফকির, সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাশিদ, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে বি এম নোমান শাহরিয়ার, সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমিনুল হক লিমন, বৈষম্যবিরোধী আন্দোলনের ইউসুফ খান ফুয়াদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন