পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা
নেত্রকোনার পূর্বধলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশনায় উপজেলা সদরের স্টেশন বাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এম এ মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার ও জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান এবং উপজেলা ছাত্রদলের ১ নম্বর সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে বক্তারা স্বৈরাচারবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান। তাঁরা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিম উদ্দিন তালুকদার আরশাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন