পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে স্থাপিত চেকপোস্টে তাকে আটক করা হয়। আটক মৃদুল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বামনগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ক্রাউন ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১২-০৪৮২) তল্লাশি চালানো হয়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল (ল্যাবোরেট কোডিন ফসফেট) উদ্ধার করা হয়। পরে ফেনসিডিল বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন মৃদুলকে আটক করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্দ আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার করা ফেনসিডিলসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন