শিরোনাম:
শিরোনাম লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় সাংবাদিকদের মানববন্ধন

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন

শফিকুল আলম শাহীন: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শফিকুজ্জামান শফিক, সাংবাদিক নুর উদ্দিন মণ্ডল দুলাল, জাকির আহমদ খান কামাল, এমদাদুল ইসলাম, আল মুনসুর, সাকিব আবদুল্লাহ,শহীদ উল্লাহ , হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া সোহেল, এসএম ওয়াদুদ, আবুল আরশাদ, শাখাওয়াত হোসেন শিমুল, আল-ইমরান প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।





এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন