x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
সর্বশেষ:
লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৪ সেপ্টেম্বর

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
শেকৃবি: চলতি বছর সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে আবেদন পরবর্তী সিলেকশনের পদ্ধতি বাতিল করা হয়েছে। দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় ২০১৭ সালের মাধ্যমিক ও ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যোগ্যতা থাকলেই আবেদনের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বিগত বছরগুলোতে আসন সংখ্যা অনুযায়ী আবেদন করা ভর্তিচ্ছুদের দশগুণ শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পেতেন। কিন্তু এবার সে নিয়ম থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, ‘২০১৭ সালের মাধ্যমিক ও ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে চলতি বছরের যোগ্য প্রার্থীরাও অংশ নেবেন। এবারে আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম জিপিএ ৮ থেকে বাড়িয়ে ৮.৫ করা হয়েছে। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছুই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আমরা সবাইকে সমান সুযোগ দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন ফি, বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যাসহ যাবতীয় বিষয় পরবর্তী সভায় আলোচনা করা হবে। সভাটি শিগগিরই অনুষ্ঠিত হবে।’ গত বছর জিপিএ ৮ প্রাপ্তরা আবেদন করার পর সেখান থেকে বাছাই করে ৩৫ হাজার শিক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। ফলে অনেকে আবেদন করলেও ওই বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি। কিন্তু এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল করায় জিপিএ ৮.৫ পেয়ে আবেদন করা সবাই পরীক্ষা দিতে পারবেন। আবেদন করেও গত বছর পরীক্ষা দিতে পারেনি— এমন কয়েকজন শিক্ষার্থী জানান, চলতি বছর কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রণে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছিলেন তারা। তাই এমন সিদ্ধান্তের আশা করছিলেন। গত বছর প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে পারিনি তারা। শিক্ষার্থীরা আরও জানান, যোগ্যতা প্রমাণের জন্য পরীক্ষায় বসার সুযোগ চেয়েছিলেন তারা। তুলনামূলক কম জিপিএ পাওয়া শিক্ষার্থীদের নিজেদের প্রমাণের সুযোগ দেওয়ায় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান। কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আগের ৭টি বিশ্ববিদ্যালয়সহ এবার নতুন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হয়েছে। ফলে মোট ৮টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষে ৮টি গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)। The post কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৪ সেপ্টেম্বর appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SSHLYZ
ছবি লোড হচ্ছে...
টেক্সট রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন