এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নিখোঁজের ২ দিন পর খালের পানি থেকে যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর নদী থেকে ভাসমান অবস্থায় তিন সন্তানের জনক এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চাঁদভোবনা গ্রামের একটি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 
নিহত ভ্যানচালক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের খোকা মিয়ার ছেলে মোখলেছ (৪০)। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সে একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে মশিউর রহমান (৩০)। নিহতের স্ত্রী বালিতন বেগম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোখলেছের কিছু মুখচেনা বন্ধুবান্ধব তাকে ডেকে নিয়ে যায়। 


সারা রাত সে বাড়িতে ফিরে না আসায় পরদিন তারা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে। বুধবার বিকেলে পার্শবতী চাঁদভোবনা ব্রিজের নিকট খালের পাশে তার সেন্ডেল পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। স্থানীয়রা খালের পানিতে অনুসন্ধান করলে গেঞ্জি ও লুঙ্গি পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ওই খালের পানিতে মিজানুরের মরদেহ ভেসে উঠলে গ্রামবাসীরা গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করেন।


 The post appeared first on Sarabangla http://dlvr.it/SWRQfT
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।