পূর্বধলায় ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় ৩ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।
পুলিশ জানায়, জুয়েল মিয়া তিন কেজি গাঁজা বিক্রির জন্য ক্রেতার কাছে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।,
পূর্বধলা থানার অফিসার-ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিন কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।,

একটি মন্তব্য পোস্ট করুন