শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনার পূর্বধলায় আজ রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।.........
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় আজ রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও সম্প্রতি বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত, আলোচনা সভাসহ সাবেক প্রদানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ।

নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য মো. শহিদুল্লাহ ইমরান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারের নেতৃত্বে উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে এসব কর্মসুচী পালন করেন।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন