শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় ভ্রাম্যমান আদালতে ৫ মাদকাসক্তের কারাদন্ড

নেত্রকোনার পূর্বধলায় গাঁজা সেবনের অভিযোগে পাঁচ মাদকাসক্তকে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। নেত্রকোনা জেলা প্রশাসক
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

নেত্রকোনার পূর্বধলায় গাঁজা সেবনের অভিযোগে পাঁচ মাদকাসক্তকে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বুধবার (১৮ ডিসেম্বর) রাতে এ দন্ডাদেশ দেন।

এর আগে ঐদিন সন্ধায়  নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. আল-আমিন এর নেতৃত্বে সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন একটি সরকারী পরিত্যক্ত ভবন থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার ছোছাউড়া গ্রামের মো. শাহাব উদ্দিন (৫০), একই গ্রামের মো. রুক্কু মিয়া (৪৭), দিঘজান গ্রামের মো. জাহাজীর হোসেন মির্জা (৪৫), নারায়নডহর গ্রামের আব্দুল মজিদ (৩৫) ও  উপজেলা সদরের জামতলা এলাকার মো. বাপ্পি খান (২৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১শ’৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঐ পাঁচ মাদকাসক্তদের মধ্যে শাহাব উদ্দিনকে ১০দিনের করাদন্ড ও ২শ’টাকা অর্থ দন্ড এবং অন্যদের প্রত্যেককে ৭ দিনের কারাদন্ড ও ১শ’টাকা করে অর্থদন্ড করা হয়। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন