{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার (১০ ডিসেম্বর) পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : “মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার (১০ ডিসেম্বর) পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস ।

এ উপলক্ষে উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, স্বাবলম্বী উন্নয়ন সমিতি এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. নূর উদ্দিন মন্ডল দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। 

অনুষ্ঠানে সাংবাদিক হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, কলাম লেখক জাকির আহমদ খান কামাল, উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. শহিদুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা মানবাধিকার রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানবাধিকার শুধু আন্তর্জাতিক নথির বিষয় নয়; এটি প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন