x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে পূর্বধলার রাবেয়া খাতুন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

ম.কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোণা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন চলতি রমজান মাসেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের প্রস্তুতির আভাস দেওয়ায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এরই মধ্যে নেত্রকোণার পূর্বধলা উপজেলার শিক্ষাবিদ ও রাজনীতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ রাবেয়া খাতুনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠেছে।

দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। ব্যক্তিগত ও পারিবারিকভাবে রাজনৈতিক ঐতিহ্যের ধারক রাবেয়া খাতুন। তাঁর পিতা মরহুম অ্যাডভোকেট মৌলভী আকবর আলী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। স্বামী সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলী নেত্রকোণা-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। ফলে রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর পারিবারিক পরিচিতি ও প্রভাব সুপ্রতিষ্ঠিত।

রাবেয়া খাতুন শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে পূর্বধলায় নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে গভর্নিং বডির সভাপতির দায়িত্বে রয়েছেন।

রাজনৈতিক জীবনে রাবেয়া খাতুন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। অতীতে তেজগাঁও থানা বিএনপির সদস্য এবং মহিলা দলের তেজগাঁও শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ রাবেয়া খাতুন বলেন, দলের সুসময়-দুঃসময় সর্বদা পাশে থেকেছি। রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত থেকেছি। দল মনোনয়ন দিলে দলের আদর্শ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে, তখন রাবেয়া খাতুনের সম্ভাব্য প্রার্থিতা নেত্রকোণায় নতুন মাত্রা যোগ করেছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন