[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ নার্সেস
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখা ও নার্সিং ইনস্টিটিউট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সাইফুল হাসান নোমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরামুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাজহারুল আমীনসহ অন্যান্যরা।

র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে দুপুর ১২টায় নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে এবং নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুর্শেদা আক্তার বৃষ্টি ও রাহিমা আক্তার লাকির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিউটি রানী রায় এবং নার্সিং তত্ত্বাবধায়ক সাবিনা ইয়াসমিন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন