শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : ডেপুটি স্পিকার

জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশন এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : “জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশন এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।” — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার বিকেল ৩টার দিকে নেত্রকোণার দুর্গাপুরে জেলা পরিষদ কাম-অডিটোরিয়ামে আযোজিত অনুষ্ঠানে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা, যাত্রীসেবা উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। রেল যোগাযোগ সম্প্রসারণ হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

মতবিনিময় সভায় নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভিাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া প্রমুখ।

এর আগে ডেপুটি স্পিকার দুর্গাপুর কালচারাল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণসহ নেত্রকোণার পূর্বধলায় জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশনের বিভিন্ন অবকাঠামো ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন