নেত্রকোনায় অনলাইন জুয়ার আসর থেকে তিনব্যক্তি আটক
নেত্রকোনায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায়পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও ১৫০ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নেত্রকোনা পৌরসভার কাটলী ব্রিজ এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। ডিবি (পূর্ব) এর এসআই (নিঃ) রাজীব চন্দ্র সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাটলী ব্রিজের পূর্ব পাশে একটি মুদি দোকানের ভেতর থেকে অনলাইনে জুয়া খেলার সময় দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কাটলী এলাকার তৌহিদ হাসান খান ওরফে রকিব (৪২) এবং একই এলাকার মো. রিপুল উদ্দিন (২৪)। তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও জুয়া খেলার প্রমাণ হিসেবে ১৩৬ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটে পূর্বধলা থানা এলাকায় অপর অভিযানটি চালানো হয়। ডিবির এসআই (নিঃ) মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি দল শ্যামগঞ্জ বাজারে অভিযান চালায়।
এ সময় সাইদুর ইলেকট্রনিক্সের সামনে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ওপর বসে অনলাইনে জুয়া খেলার সময় মো. রাজিব মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়। তিনি পূর্বধলা থানার হাট বারেঙ্গা গ্রামের মৃত স্বপন মেম্বারের ছেলে। তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ১৪ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়। এ ঘটনায় পূর্বধলা থানায় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর দুটি ধারায় মামলা করা হয়েছে।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশ পাহারায় শুক্রবার জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়া সম্প্রতি ব্যাপক আকার ধারণ করেছে। এতে সাধারণ মানুষ ও যুবসমাজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনলাইন জুয়া প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন